রবিবার, ২৬ Jul ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

কক্সবাজারের ১৯ সাংবাদিককে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারের ১৯ জন সাংবাদিককে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এসব চেক বিতরণ করা হয়।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে) আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

এসময় জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। সংবাদকর্মীদের জন্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। ওই ট্রাস্টের মাধ্যমে করোনাকালীন সময়ে সারাদেশের সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে সরকার।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেন, অস্বচ্ছল ও অসুস্থ সাংবাদিকদের চিকিৎসার জন্যও শেখ হাসিনা সরকার সবসময় পাশে দাঁড়িয়েছে। সে জন্য বঙ্গবন্ধু কন্যার প্রতি সাংবাদিকদের কৃতজ্ঞতা থাকা উচিৎ বলে মনে করেন মেয়র মুজিব।
সভা শেষে জেলা শহরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৯ জন সাংবাদিককে অনুদানের চেক বিতরণ করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION