সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আনিসুর রহমান সাফের সেরা গোলরক্ষক

খেলাধুলা ডেস্ক:

এবারের সাফে সেমিফাইনালে থেমেছে বাংলাদেশের স্বপ্ন যাত্রা। ১৪ বছর পর সাফের শেষ চারে খেললেও ফাইনালে খেলার অপেক্ষা ফুরায়নি। সেমিতে কুয়েতের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছিল হাভিয়ের কাবরেরার দল। তবে এবারের টুর্নামেন্টে আলাদা করে দাগ কেটে গেছেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান।
পুরো টুর্নামেন্টের দুর্দান্ত খেলে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।

চার ম্যাচে ১৫টি সেভ করেছেন আনিসুর। গোল হজম করেছেন পাঁচটি। এর মধ্যে কুয়েতের বিপক্ষে ছিলেন দুর্দান্ত ফরমে।

দারুণ সব সেভ করে ম্যাচের শেষ পর্যন্ত বাংলাদেশকে পথে রেখেছিলেন। যদিও শেষের গোলে হতাশা নিয়ে ফিরতে হয় লাল-সবুজের দলকে। সেরা গোলরক্ষক হওয়ার দৌড়ে আনিসুর পেছনে ফেলেছেন চ্যাম্পিয়ন ভারতের গোলরক্ষক গুরপ্রিত সিং সান্ধুকে। সেমিফাইনাল ও ফাইনালে টাইব্রেকার আটকে দিয়ে ভারতের সেরা হওয়ার পথে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

অতিথি দল কুয়েতকে টাইব্রেকারে হারিয়ে রেকর্ড নবমবারের মতো সাফের শিরোপা জিতেছে ভারত। গতকাল বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে নির্ধারিত নব্বই মিনিটের পর ১২০ মিনিট খেলা ১-১ সমতায় থাকে। টাইব্রেকারে বাজিমাত করে ভারত। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে শিরোপা উদযাপনে মাতে স্বাগতিক ভারত। পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছে ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION