বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিচারপতিকে ‘মাই লর্ড’ এর বদলে ‘ইওর অনার’ বা ‘স্যার’ বলার নির্দেশনা

হাইকোর্ট,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

আদালতে মামলা শুনানির সময় বিচারপতিকে ‘মাই লর্ড’ বা ‘ইওর লর্ড শিপ’ না বলে ‘ইওর অনার’ বা ‘স্যার’ সম্বোধন করতে নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

আজ মঙ্গলবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

এর আগে বিচার চলাকালে এই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘দাসত্বের সময় নেই, প্রভুরা চলে গেছে। আজ থেকে মাই লর্ড/লর্ড শিপ নয়, ইওর অনার বা স্যার সম্বোধন করবেন।’

এ সময় উপস্থিত সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান বলেন, ‘এটা সম্মানার্থে।’ আদালত বলেন, ‘ইওর অনার বা স্যার সম্বোধন করলেও আমরা সম্মানিত বোধ করব।’

পরে ওই আদালতকক্ষের বাইরে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি সেঁটে দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন  বলেন, ‘এই নির্দেশনা কেবল এই একটি বেঞ্চের জন্য।’

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION