শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

ভয়ভীতি, জেল-জুলুম দিয়ে দমিয়ে রাখতে পারবেন না: মির্জা ফখরুল

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার আর নির্বাচন কমিশন মিলে নতুন দুটি দলকে নিবন্ধন দিয়েছে, যে দল দুটি কেউ চেনে না। কারণ এই আওয়ামী লীগ সরকার এই দল দিয়ে নির্বাচন নির্বাচন খেলা খেলতে চায়। কিন্তু এবার সেই খেলা খেলতে দেওয়া হবে না।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে শুক্রবার গণমিছিল শুরুর আগে রাজধানীর বাড্ডা সুবাস্ত টাওয়ারের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘এবার আপনাদেরকে মরণপণ লড়াই করতে হবে। সামনের দিকে এগিয়ে যাই, দাবি আদায় ছাড়া আমরা থাকব না।’

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভয়ভীতি, জেল-জুলুম দিয়ে দমিয়ে রাখতে পারবেন না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই এই ফ্যাসিবাদকে পরাজিত করা হবে।’

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বাড্ডা সুবাস্ত টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। দুপুর ২টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে তা বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।

গণমিছিলে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতৃবৃন্দ।

এই গণমিছিল কর্মসূচির সমন্বয়ের দায়িত্বে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঙ্গে রয়েছেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION