শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

কোনো বিদেশি শক্তির পরামর্শে বাংলাদেশ চলে না: পররাষ্ট্রমন্ত্রী

ভয়েস নিউজ ডেস্ক:

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছি। সুষ্ঠ নির্বাচনের জন্য যা কিছু প্রয়োজন আমরা তার সবকিছুই করেছি।’

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের শাসনতন্ত্র মেনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো বিদেশি শক্তির পরামর্শে বাংলাদেশ চলে না। আমরা একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছি। সুষ্ঠ নির্বাচনের জন্য যা কিছু প্রয়োজন আমরা তার সবকিছুই করেছি।

শনিবার দুপুরে সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে জিসোমিয়া ও আকসা চুক্তি বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোনো দেশের সঙ্গেই নতুন চুক্তি করবে না বাংলাদেশ। আর এতে দেশের ওপর কোনো প্রভাব পড়বে না। কারণ, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। দেশ এখন একটি পজিশন নিয়ে আছে। আমরা ব্যালান্সড (ভারসাম্যমূলক) বৈদেশিক নীতি মেনে চলছি।’

আসন্ন ব্রিকস সন্মেলনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘তারা দাওয়াত দিয়েছে, মনে হয় প্রধানমন্ত্রী যাবেন। ব্রিকস যদি এ বছর নতুন দেশকে অন্তর্ভুক্ত নাও করে, তবুও সেখানে গেলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ব্রিকসের এই বড় অনুষ্ঠানে বিশ্বের প্রায় ৭০টি দেশ অংশগ্রহণ করবে যেখানে এতগুলো দেশের সঙ্গে সাক্ষাতের সুযোগ হবে। ভারতের প্রধানমন্ত্রী, চীনের প্রধানমন্ত্রী, ব্রাজিলের প্রধানমন্ত্রী যাবেন। অনেক ধরনের আলাপ-আলোচনার জন্য এটা ভালো জায়গা। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী সেখানে যাবেন।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION