বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১ কোটি হাজিকে হাদিয়া চ্যারিটেবলের সেবা

আতিক আবদুর রাফি:
ওমরাহ ও হজযাত্রীদের সহায়তা প্রদানকারী বিশেষ একটি সংগঠন ‘হাদিয়া চ্যারিটেবল অ্যাসোসিয়েশন’। এ সংগঠন হজযাত্রীদের পুরো যাত্রা সহজ করতে চলতি বছর বিশাল কর্মসূচি ও প্রকল্প হাতে নিয়েছে। এ কর্মসূচি ও প্রকল্পের মাধ্যমে প্রায় ১ কোটি হজযাত্রীকে নানা ধরনের সেবা প্রদান করা হবে। সংগঠনটির কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।

সংগঠনটি বিমান ও সমুদ্রবন্দর, মক্কা, মদিনা, আরাফাত, মুজদালিফা এবং মিনার পবিত্র স্থানসহ ২৬৬টিরও বেশি কেন্দ্রে হজযাত্রীদের মধ্যে সেবা ও সহয়তা প্রদান করছে।

‘হাদিয়া চ্যারিটেবল অ্যাসোসিয়েশন’-এর সিইও তুর্কি আল হেতেরশি বলেছেন, ‘সংগঠনটির লক্ষ্য হলো, এ বছর হজ মৌসুমে প্রায় ১ কোটি হজযাত্রী ও দর্শনার্থীদের সেবা প্রদান করা। জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে নতুন বছরের মহররম মাসের ১৫ তারিখ পর্যন্ত এ সেবামূলক কাজ চালু থাকবে।’

সংগঠনটি হজযাত্রীদের সুবিধার্থে বিভিন্ন ভাষায় অনুবাদ করা, শরিয়তের প্রয়োজনীয় মাসয়ালা সম্পর্কে জানানো, রাসুল (সা.)-এর সুন্নত সম্পর্কে অবগত করা, পথনির্দেশিকা এবং খাবার ও পানির ব্যবস্থাসহ বিভিন্ন পরিসরে পরিষেবা চালু করেছে। এ ছাড়াও এ পরিষেবার মধ্যে রয়েছে শুকনো ও রান্না করা খাবার এবং জমজমের পানির ব্যবস্থা।

‘হাদিয়া চ্যারিটেবল অ্যাসোসিয়েশন’ সংগঠনটি এসব আতিথেয়তা পরিষেবার মাধ্যমে হজযাত্রীদের অভ্যর্থনা জানাচ্ছে। আর সংগঠনের বিভিন্ন অফিস ও সদর দপ্তরে হজযাত্রীদের সৌদির ঐতিহ্যবাহী কফি পরিবেশন করা হচ্ছে।

এ ছাড়াও সংগঠনটি হজযাত্রীদের জন্য বিভিন্ন উদ্ভাবনী ও সৃজনশীল পণ্য প্রবর্তন করবে এবং হজযাত্রীদের পক্ষে কাফফারাসহ অন্যান্য অনুমোদিত দাতব্য কর্মের মতো আচার-অনুষ্ঠান সম্পাদনের সুবিধা প্রদান করবে।

সূত্র : এসপিএ/ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION