রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পাকা আম কেন খাবেন

লাইফস্টাইল ডেস্ক:

পাকা আম খেলে বিভিন্ন রোগ প্রতিরোধ হয়। এই ফলে থাকা খাদ্য উপাদান ত্বক ও চুলের জন্যও উপকারি। তবে আমে থাকা পটাশিয়াম কারও কারও জন্য ক্ষতির কারণ হতে পারে। সুস্থতার জন্য দিনে কতটুকু আম খাবেন, কারা খাবেন না বিস্তারিত জেনে নিন।

পুষ্টিবিদরা বলেন, পাকা আমে আছে প্রচুর পরিমাণ ক্যালরি, শর্করা, আমিষ, ভিটামিন এ, বিটা ক্যারটিন এবং পটাশিয়াম। এতে আরও আছে আঁশ জাতীয় উপাদান পেকটিন। যা হজমে সহায়তা করে। কারণ এতে থাকা এনজাইম খাদ্য উপাদানের প্রোটিনকে ভালোভাবে ভেঙে ফেলতে পারে। ক্যানসার প্রতিরোধের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করে পাকা আম।

আমে আছে ২৫ ধরনের ক্যারোটেনয়েডস, ভিটামিন সি এবং ভিটামিন এ। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আম খেলে চোখের শুষ্কভাব দূর হয়। পাকা আমের পুষ্টি ত্বক নরম করে এবং চুলপড়া কমায়।

চিকিৎসকেরা বলেন, একজন মানুষ দৈনিক দুইটি পাকা আম খেতে পারেন।

উল্লেখ্য, আমে থাকা পটাসিয়াম কিডনি রোগে আক্রান্তদের জন্য ক্ষতিকর হতে পারে। কিডনি অথবা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ডাক্তার ও পুষ্টিবিদের সাথে পরামর্শ করে আম খাওয়া উচিৎ।

তথ্যসূত্র: বিবিসি/ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION