বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

গুনাহের ক্ষতি

আরশাদ আলী:
গুনাহ মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। গুনাহের সামগ্রিক ক্ষতি হলো, গুনাহকারীর প্রতি মহান আল্লাহ অসন্তুষ্ট হন। আর গুনাহ করার কারণে গুনাহকারীর অন্তরে কালো দাগ পড়ে যায়। হাদিসে বর্ণিত হযেছে, ‘যখন কোনো বান্দা গুনাহ করে, তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। অতঃপর যখন সে ওই গুনাহ ছেড়ে দেয় এবং তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, তখন তার অন্তর দাগমুক্ত হয়ে চকচকে করে। আর যদি আবার গুনাহ করে, তাহলে সে দাগ আরও বাড়তে থাকতে থাকে। এক পর্যায়ে সেটা তার পুরো অন্তরে ছেয়ে যায়।’ (জামে তিরমিজি ৩৩৩৪) এটাই সেই দাগ বা মরিচা, যার কথা মহান আল্লাহ কোরআনে এভাবে উল্লেখ করেছেন, ‘তারা যা করে, তাই তাদের অন্তরে মরিচা ধরিয়ে দেয়।’ (সুরা মুতাফফিফিন ১৪)

গুনাহের কারণে যখন গুনাহকারীর অন্তরে কালো দাগ পড়ে, তখন তার অন্তরে হেদায়াতের আলো প্রবেশ করতে পারে না। ফলে সে আরও অনেক গুনাহে লিপ্ত হয়। এভাবে এক পর্যায়ে সে পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে ওঠে। আর কোনো গুনাহই ছোট নয়। অনেকেই ছোট ছোট গুনাহকে কিছুই মনে করে না। কিন্তু ছোট ছোট গুনাহের হিসাবও নেওয়া হবে এবং ক্রমাগত ছোট ছোট গুনাহ মানুষকে বড় গুনাহের দিকে নিয়ে যায়। তাই ছোট গুনাহের ব্যাপারেও সতর্ক থাকা। হাদিসে বর্ণিত হয়েছে, ‘যে গুনাহগুলোকে সাধারণ মনে করা হয়, সেগুলো থেকেও বেঁচে থাকো। কেননা আল্লাহর কাছে সেগুলোর ব্যাপারেও হিসাব দিতে হবে।’ (সুনানে ইবনে মাজাহ)

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION