বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইমান ধ্বংসকারী কয়েকটি কাজ

জিয়াদ হাসান:
মহান আল্লাহর পক্ষ থেকে হজরত রাসুল (সা.) যা কিছু নিয়ে এসেছেন সেগুলোর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা রাখার নামই ইমান। এমন কিছু কাজ ও চিন্তা আছে, যে কাজগুলো করলে বা সেসবের প্রতি বিশ্বাস স্থাপন করলে ইমান নষ্ট হয়ে যাবে। ইমানের জন্য ক্ষতিকর এমন কয়েকটি কাজ ও বিশ্বাস বা ধ্যান-ধারণার বিষয় তুলে ধরা হলো।

এক. আল্লাহর ইবাদতে শরিক বা অংশীদার স্থাপন করা। দুই. যে ব্যক্তি আল্লাহ ও বান্দার মধ্যে কাউকে মাধ্যম তৈরি করে তাদের ডাকে এবং তাদের কাছে সুপারিশ কামনা করে। তিন. যদি কোনো মুসলমান ব্যক্তি মুশরিকদের কাফের মনে না করে অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে অথবা তাদের মতবাদসমূহ সঠিক মনে করে। চার. যদি কোনো মুসলমান হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পথ ছাড়া অন্য কোনো পথ অথবা ইসলামি বিধান ছাড়া অন্য কারও তৈরি বিধান উত্তম মনে করে, তবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। পাঁচ. যদি কোনো মুসলমান হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনীত বিধানের কোনো অংশকে অপছন্দ করে তবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, যদিও সে ওই বিষয়ে আমল করে।

ছয়. যদি কোনো মুসলমান হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনীত ধর্মের কোনো বিষয়ে অথবা ধর্মীয় সওয়াব বা শাস্তির ব্যাপারে ঠাট্টা-বিদ্রুপ করে তবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। সাত. যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন বা মন্দ কিছু বর্জন করতে চায় অথবা স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন বা ভাঙন ধরাতে গোপন, প্রকাশ্য, মন্ত্রতন্ত্র করতে চায় অথবা কারও সঙ্গে সম্পর্ক স্থাপন বা বন্ধুত্বে ফাটল ধরাতে চায় তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। আট. মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য-সহযোগিতা করা। নয়. যে ব্যক্তি মনে করে হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরিয়ত ছাড়া অন্য কোনো ধর্মে জীবন পরিচালনা করলেও জান্নাত পাওয়া যাবে বা আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব, সে ব্যক্তি ইসলাম থেকে হয়ে যাবে। দশ. আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। মহান আল্লাহ আমাদের এমন ইমান বিধ্বংসী কাজ ও চিন্তা থেকে বিরত থাকার তওফিক দান করুন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION