রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

আর কোনো রোহিঙ্গাকে নিতে চায় না বাংলাদেশ

ভয়েস নিউজ ডেস্ক:
নতুন করে আর কোনো রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিতে রাজি নয় বাংলাদেশ। রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসনে নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুতে জাপানের কাছে সহায়তা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে এলে রোহিঙ্গা ইস্যুতে দেশটির সহায়তা চাওয়া হয়।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা প্রসঙ্গে তাদের সহায়তা চেয়েছি। আমি বলেছি, মিয়ানমারের সঙ্গে আপনাদের সম্পর্ক সবসময় ভালো। কাজেই আপনারা সহায়তা করুন। তারা অনেক প্রসঙ্গ তুলেছেন, আমি বলেছি ছোটোখাটো এক হাজার লোক নিয়ে গেলে তো হবে না। টেকসই একটা প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে।

তৌহিদ হোসেন বলেন, নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে। তারা যেন নিরাপদ থাকে এবং একটা অর্থনৈতিক জীবন ফলো করতে পারে। এ দুই ব্যাপারে তারা যেন আমাদের সহায়তা করে এবং পুরো আন্তর্জাতিক সম্প্রদায় যেন আমাদের এ ব্যাপারে সহায়তা করে।

তিনি বলেন, আমরা আর কোনো রোহিঙ্গাকে নিতে পারব না। পৃথিবীতে আরও অনেক দেশ আছে, মিয়ানমারের বর্ডারিং আরও দেশ আছে।

রাষ্ট্রদূতের সঙ্গে অন্যান্য আলোচনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। দেশটির রাষ্ট্রদূত সরকারকে স্বাগত জানিয়েছেন। আমি তাদের ধন্যবাদ জানিয়েছি এবং বলেছি, জাপান সম্পর্কে বাংলাদেশের মানুষের ভালো অনুভূতি আছে এবং সেটা তারাও জানে।

জাপানের বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, তাদের টাকাটা আসলে যায় না। অনেকের চলে যায়। কিন্তু তাদেরটা থেকে যায়। জাপানের সঙ্গে যেসব প্রোগ্রাম চলামান আছে সেগুলোর যেন কোনো ব্যত্যয় না হয় রাষ্ট্রদূত এটা বলেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION