বুধবার, ২২ Jul ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৭৮ জনের বিরুদ্ধে রংপুরে হত্যা মামলা

 বিবিসি

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফটো সাংবাদিক আব্দুল্লাহ আবু তাহিরের নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আবু তাহিরের বাবা আব্দুর রহমান বাদী হয়ে রোববার সকালে রংপুর মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন। রংপুর জজ কোর্টের আইনজীবী এ এস এম মাহমুদুল হক সেলিম এই তথ্য নিশ্চিত করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ শে জুলাই আব্দুল্লাহ আল তাহিরগুলিতে নিহত হন। তার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান এবং সাবেক সড়ক পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের দুই নম্বর আসামি করা হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ৪০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

সেইসাথে রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, সাবেক পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, এডিসি ক্রাইম উৎপল কুমার রায়, এডিসি নুর ইসলাম পাটোয়ারী, কোতয়ালী থানার ইনচার্জ মোন্তাসির বিল্লাহ, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ারহোসেনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

এদিকে ফল ব্যবসায়ী মেরাজুল হত্যা মামলায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২১ জনকে আসামি করে মামলা হয়েছে। মেরাজুলের মা আম্বিয়া বেগম মামলাটি দায়ের করেন।

একইদিন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যা মামলায় ১৭ জনকে আসামি করা হয়। ফলে তিনটি মামলায় মোট আসামির সংখ্যা ৭৮। সূত্র:বিবিসি

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION