বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ

খালেদা জিয়া ৫ মামলায় খালাস পেলেন

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানহানির অভিযোগে দায়ের করা পাঁচ মামলায় খালাস পেয়েছেন। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে মহানগর মূখ্য হাকিম মাহবুব আলম ও তোফাজ্জল হোসেনের আদালতে পাঁচটি মামলায় শুনানি শেষে এই আদেশ দেয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, আওয়ামী লীগের শাসনামলে নানা সময়ে খালেদা জিয়ার নামে একাধিক মানহানির মামলা হয়।

২০১৬ সালের ১ মে শ্রমিক দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের জনসভায় বক্তব্য দেয়ার সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মিথ্যা বক্তব্য দেয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলা করা হয়।

এছাড়া জয়ের অ্যাকাউন্টে ৩০ কোটি মার্কিন ডলার রয়েছে বলে বক্তব্য দেয়ার অভিযোগে ২০১৬ সালের ৩ মে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের কুমিল্লার মুরাদনগর উপজেলা কমিটির সভাপতি শরিফুল আলম চৌধুরী বাদী হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা করেন।

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনকে ‘ভুয়া’ অভিযোগ করে ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। সেই মামলা থেকেও খালাস পেয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এরপর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেয়া বক্তব্যে খালেদা জিয়া বলেন, শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চাননি। তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয়ায় এ দেশের জনগণ যুদ্ধে নেমেছিল। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ২৫ জানুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির একটি মামলা করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION