বুধবার, ২২ Jul ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

৭ দিনের রিমান্ডে কিশোর হত্যা মামলায় শাজাহান খান

ভয়েস নিউজ ডেস্ক:

রাজধানীর ঝিগাতলায় মোতালিব নামের এক কিশোর হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে ৭ দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছে আদালত।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এ রিমান্ড আদেশ দেন। এর আগে শাজাহান খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঝিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মোতালিব নামের কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ২৭ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা রুজু করেন।

প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শাহজাহান খানসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয় এজাহারে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার শাহজাহান খানকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ধানমন্ডি মডেল থানার ওসি।

প্রসঙ্গত, শাহজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION