সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

মহেশখালীর মুহুরীঘোনাতে দেশীয় মদ তৈরির কারখানা ধ্বংস করেছে নৌবাহিনী

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালীতে অবৈধ দেশীয় মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে একটি মদ তৈরির কারখানা ধ্বংস করেছে বাংলাদেশ নৌবাহিনী।

৮ সেপ্টেম্বর রবিবার ভোর ৪টা ১৫ মিনিটে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুহুরিঘোনা এলাকায় পাহাড়ের পাদদেশে অবস্থিত মদ তৈরির কারখানায় এ অভিযান পরিচালিত হয়।

নৌবাহিনীর মহেশখালী কন্টিনজেন্ট এ অভিযানে অংশ নেয়। অভিযানের সময় প্রায় ২০০ লিটার প্রস্তুতকৃত মদ, দুই হাড়ি প্রক্রিয়াধীন মদ, ছয় ড্রাম কাঁচামাল ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মদ ও সরঞ্জাম ধ্বংস করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী মহেশখালীসহ বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিতভাবে যৌথবাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধ মদ তৈরির কারখানা উচ্ছেদে নৌবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION