বুধবার, ২২ Jul ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রানা প্লাজা ট্র্যাজেডির সোহেল রানার জামিন স্থগিত

ভয়েস নিউজ ডেস্ক:

১০ বছর আগে সাভারে ‘রানা প্লাজা’ ভবন ধ্বসে প্রাণহানির ঘটনায় করা হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি নিয়ে আজ বুধবার (২ অক্টোবর) চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক আগামী ২১ অক্টোবর পর্যন্ত সোহেল রানার জামিনের ওপর স্থগিতাদেশ দেন। একই সঙ্গে ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ধার্য করে আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।

তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘চেম্বার আদালত জামিন ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন। এ সময়ের মধ্যে যদি আমরা হাইকোর্টের আদেশের অনুলিপি পাই তাহলে জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) করবো।’

ডা. জোবাইদার সাজা এক বছর স্থগিত, প্রজ্ঞাপন জারিডা. জোবাইদার সাজা এক বছর স্থগিত, প্রজ্ঞাপন জারি
গতকাল মঙ্গলবার হাইকোর্টের একটি অবকাশকালীন দ্বৈত বেঞ্চ সোহেল রানাকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিনের এ আদেশ দেয়। পরে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর ধারাবাহিকতায় বিষয়টি শুনানিতে আসে।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ভবন ধ্বসে নিহত হয় ১ হাজার ১৩৬ জন মানুষ নিহত হন। এ ঘটনার পাঁচ দিন পর ২৯ এপ্রিল যশোরের বেনাপোল থেকে রানাকে গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে এ ঘটনায় করা হত্যা মামলায় ৫০০শ’র বেশি সাক্ষীর মধ্যে ৯৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION