বুধবার, ২২ Jul ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পকে শেখ হাসিনার অভিনন্দন বার্তা

ভয়েস নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার (৬ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিভাইড ফেসবুকপেইজে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব কুমার বড়ুয়ার স্বাক্ষর করা এই অভিনন্দন বার্তা পোস্ট করা হয়।

পোস্টে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে ট্রাম্পকে জয়ী হওয়ার জন্য উষ্ণ অভিবাদন জানান।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, ট্রাম্পের দুর্দান্ত জয় তার অসাধারণ নেতৃত্বের গুণাবলী এবং আমেরিকান জনগণের দ্বারা তার উপর দেওয়া অসীম আস্থার একটি প্রমাণ।

প্রধানমন্ত্রী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার নানা আলাপচারিতা ও আলাপচারিতা স্মরণ করে শেখ হাসিনা বলেন, প্রথম মেয়াদে রাষ্ট্রপতি থাকাকালীণ ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তার বন্ধুর্ত্বপূণ সম্পর্ক ছিল।

তিনি আশা করেন তার দ্বিতীয় প্রেসিডেন্সিতে বাংলাদেশ ও আমেরিকার বন্ধুত্বপূর্ণ দেশগুলো দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তিনি উভয় দেশের দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক স্বার্থকে উন্নত করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি প্রকাশ করেছেন।

তিনি নির্বাচিত প্রেসিডেন্ট এবং তার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন, এবং সুখ, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ মানুষদের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION