বুধবার, ২২ Jul ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের ছবি-প্ল্যাকার্ডসহ আওয়ামী লীগের গ্রেপ্তার ১০

ভয়েস নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্ল্যাকার্ডসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মিছিল ও সমাবেশের চেষ্টা করার সময় এই ১০ জনকে গ্রেপ্তার করা হয়। রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে।

রোববার জিপিও–সংলগ্ন শহীদ নূর হোসেন চত্বরে আওয়ামী লীগ নূর হোসেন দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা করে। এ কর্মসূচিকে ঘিরে পুলিশ গতকাল রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

ছাত্র–জনতার অভ্যুত্থানের ৫ আগস্ট আওমী লীগ সরকারের পতন হয়। পতনের পর নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের এটিই প্রথম কর্মসূচি।

ডিএমপি জানিয়েছে, শনিবার অন্তত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাইরাল হওয়া কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারীসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ কর্মী রয়েছেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে উসকানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড এবং নগদ অর্থসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তালেবুর রহমান বলেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অডিও ক্লিপে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে মিছিল সমাবেশের মাধ্যমে সেই ছবি ও প্ল্যাকার্ড ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ দেন।

পুলিশ বলছে, বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে তারা এই অপতৎপরতার পরিকল্পনা করেছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION