বুধবার, ২২ Jul ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে: হাসনাত আবদুল্লাহ

ভয়েস নিউজ ডেস্ক:
সম্প্রতি ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে প্রতিনিয়ত নিজের ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এর পাশাপাশি বিভিন্ন কর্মসূচির ঘোষণাও তাকে ফেসবুকে দিতে দেখা যায়। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কর্মকান্ড নিয়েও তিনি স্ট্যাটাস দেন।

আজ মঙ্গলবার হাসনাত আবদুল্লাহ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে।’ তিনি এই স্ট্যাটাস কাকে উদ্দেশ্য করে দিয়েছেন তা জানা যায়নি।

গতকালও সম্প্রতি নতুন দুই উপদেষ্টা নিয়োগের বিষয়টি নিয়ে স্ট্যাটাস দেন হাসনাত আবদুল্লাহ। ওই স্ট্যাটাসে তিলি লিখেন, বশির-ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেপ্তার করার ঘটনা চরম ফাইজলামি। এগুলা ভণ্ডামি। আপনেরা হাসিনা হয়ে উঠার চেষ্টা কইরেন না। হাসিনারেই থোরাই কেয়ার করছি, উৎখাত করছি। আপনেরা কোন হনু হইছেন?

এছাড়াও তিনি গতকাল নিজের ফেসবুক প্রোফাইল লাল করে লিখেন, ‘সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।’ এভাবে প্রতিনিয়ত নানা ইস্যুতে হাসনাত আবদুল্লাহকে ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখা যায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION