রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক

ফ্যানের সঙ্গে ঝুলন্ত ফেরিওয়ালার মরদেহ উদ্ধার

ঝুলন্ত লাশ উদ্ধার, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

চকরিয়ায় মোহাম্মদ সোহেল (৪৫) নামে এক ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৭ নভেম্বর) গভীর রাতে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ সোহেলের বাড়ি কুমিল্লায়। তিনি দীর্ঘ ১৫-২০ বছর ধরে চকরিয়া এলাকায় ফেরি করে জীবিকা নির্বাহ করতেন। তবে এখন তিনি চট্টগ্রাম মহানগীরতে ফেরি করে জিনিসি বিক্রি করেন।

নিহতের সহকর্মীরা জানান, কিছুদিন আগে সোহেল একটি অনলাইন প্রতারক চক্রের হাতে পড়ে বেশ কিছু টাকা হারান। এ ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সহকর্মীরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও রবিবার রাতে তার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়ানাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি চট্টগ্রাম মহানগরীতে ফেরিওয়ালার কাজ করতো।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION