রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

চকরিয়ায় হামলায় আহত কলেজ ছাত্র ১৬ দিন পর হাসপাতালে মৃত্যু

ভয়েস প্রতিবেদক:

চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে পিটুনিতে আহত আয়ুব উদ্দিন (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্য ও পুলিশ নিশ্চিত করেছেন ।

আয়ুব উদ্দিন কৈযারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সে ডুলাহাজারা কলেজ থেকে চলতি বছর এইচএসসি পাস করেছিল।

স্থানীয়রা জানায়, গত ২২ নভেম্বর রাত ৮টার দিকে ওয়াহিদ নামে এক ব্যক্তি মোবাইলে আয়ুব উদ্দিন ও তার বন্ধু আবদুর রহমানকে ডিককূল এলাকায় ডেকে নিয়ে যায়। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা মো. মনিরের নেতৃত্বে চার পাঁচজন যুবক লাঠিসোঁঠা নিয়ে ওয়াহিদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আয়ুব ও তার বন্ধু আবদুর রহমান গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে ভর্তি করে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পিতা আনোয়ার হোসেন কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আমার ছেলে ক্ষেতখামারে কাজ করে লেখাপড়ার পাশাপাশি পরিবারের খরচ মেটাতো। এখন থেকে আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার ছেলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। ভরণপোষণ ও পরিবারের খরচ কোথায় পাব।’

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, ‘হামলায় আহতের পর একটি অভিযোগ দায়ের করা হয়। পরে বিষয়টি সামাজিকভাবে সমাধানের কথা বলে বাদী থানায় আসেনি। নিহতের ঘটনায় এজাহার দিলে মামলা রুজু করা হবে।’
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION