শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

লম্বা চুল পেতে চাইলে এই ১০ অভ্যাস আয়ত্ত করা জরুরি

লাইফস্টাইল ডেস্ক:

কোমর ছাপানো লম্বা ও ঘন চুল চাইলে কিন্তু শুধু শ্যাম্পু আর তেল ব্যবহারই যথেষ্ট নয়। কিছু স্বাস্থ্যকর অভ্যাস আয়ত্ত করার পাশাপাশি সঠিক যত্ন নিলে তবেই পাওয়া যাবে লম্বা ও সুন্দর চুল। জেনে নিন কোন কোন অভ্যাস চুল দ্রুত বাড়াতে সাহায্য করে।

চুলের গোড়া নিয়মিত ম্যাসাজের অভ্যাস করুন। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়বে এবং চুল দ্রুত বৃদ্ধি পাবে। রাতে ঘুমানোর আগে শুকনা চুল ধীরে ধীরে ম্যাসাজ করুন মিনিট কয়েক। এটা প্রতিদিন করুন।
সুষম খাবার খাওয়ার অভ্যাস করুন। ভিটামিন, মিনারেল, জিংক, বায়োটিন, ভিটামিন ই আছে এমন খাবার খান নিয়মিত।
তাপপ্রদানকারী যন্ত্র ব্যবহার এড়িয়ে চলুন। এ ধরনের যন্ত্রের নিয়মিত ব্যবহার চুল ভেঙে যাওয়ার কারণ হতে পারে। এতে চুল ক্ষতিগ্রস্ত হয়ে ঝরে পড়ে।
চুলের স্বাস্থ্যকর বৃদ্ধি বজায় রাখতে নিয়মিত চুলের আগা ছেঁটে ফেলার বিকল্প নেই।
চুলের প্রাকৃতিক তেল বজায় রাখতে কম রাসায়নিক আছে এমন শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পু যেন আপনার চুলের ধরন অনুযায়ী হয় সেদিকেও লক্ষ্য রাখা জরুরি।
চুলের আর্দ্রতা বজায় রাখতে সপ্তাহে একবার দিপ কন্ডিশনিং করবেন অবশ্যই।
চুল আঁটসাঁটভাবে বাঁধার অভ্যাস থাকলে সেটা পরিহার করুন। এই ধরনের স্টাইল চুলের ক্ষতি করে।
চুলকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে ছাতা বা হ্যাট ব্যবহার করুন।
চুলের বৃদ্ধি ঠিক রাখতে পর্যাপ্ত পানি খেতে হবে অবশ্যই।
কেমিক্যাল ট্রিটমেন্ট এড়িয়ে চলুন। ঘনঘন রঙ করা চুলের জন্য ভালো নয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION