রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

চকরিয়ায় পুকুরে পাওয়া গেল মানসিক প্রতিবন্ধীর লাশ

ভয়েস প্রতিবেদক:

চকরিয়ায় পুকুর থেকে মোহাম্মদ লাদেন (২৮) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদ লাদেন ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা এলাকার এজাহারুল ইসলামের ছেলে।

বুধবার (২৫ জুন) সকাল ৭টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের বাজার সংলগ্ন এলাকার আদম দিঘি নামে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানান, মানসিক প্রতিবন্ধী মোহাম্মদ লাদেন বদরখালী বাজার এলাকায় ভিক্ষা করে বাজারেই থেকে যেত। বুধবার সকালে স্থানীয় লোকজন লাদেনের লাশ পুকুরে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দিঘিতে কীভাবে তার লাশ পাওয়া গেছে, সেটা তারা বলতে পারছেন না।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পরিবারের লোকজনের সাথে কথা বলে তার লাশ হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION