শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ঘরে ভ্যাপসা গন্ধ? দূর করার ৬ উপায় জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক:

অনেক সময় দীর্ঘক্ষণ ঘরের জানালা দরজা বন্ধ থাকলে ঘরে ভ্যাপসা গন্ধ হতে পারে। আবার বর্ষার এই সময় স্যাঁতসেঁতেও হয়ে পড়ে ঘর। রুম ফ্রেশনার দিয়েও তেমন কাজ হয় না এসব ক্ষেত্রে। ঘরের ভ্যাপসা গন্ধ দূর করতে হাতের কাছে থাকা উপাদান দিয়ে বানিয়ে ফেলতে পারেন রুম ফ্রেশনার। আবার কাজে লাগাতে পারেন সহজ কিছু পদ্ধতিও।

বাজে গন্ধ দূর করতে ঘরের একটি উঁচু জায়গায় বাটিতে কিছুটা ভিনে০গার ঢেলে রেখে দিন। ভিনেগার ঘরের গন্ধ শুষে নেবে।
তেজপাতা, দারুচিনি, কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ও লেবুর টুকরো একসঙ্গে একটি ছোট বাটিতে নিয়ে ঘরের কোনায় রেখে দিন। টানা ৪-৫ ঘণ্টা পর্যন্ত ঘরে মিষ্টি, ফুরফুরে একটা গন্ধ ঘুরপাক খাবে।
বাজারে সুগন্ধি মোমবাতি কিনতে পাওয়া যায়। সেই মোমবাতি জ্বালিয়ে রাখুন। ঘর থেকে গন্ধ দূর হবে।

লেবুপাতা ও কমলার শুকনো খোসা গুঁড়া কয়েক পছন্দের সুগন্ধের যেকোনো এসেনশিয়াল অয়েল মিশিয়ে ঘরের কোণায় রেখে দিন। সুগন্ধে ভরপুর থাকবে ঘর।
ছোট কার্ডবোর্ড বাক্সে কিছুটা বেকিং সোডা ও কয়েক ফোঁটা গন্ধ তেল দিয়ে বন্ধ করে রাখুন। উপরে ছোট্ট ফুটো করে দেবেন। এটি বাথরুম বা ঘরের কোনায় রাখলে দুর্গন্ধ চলে যায়। কয়েক দিন পর সামান্য তেল ঢেলে দেবেন।
পানিতে লেবুর কোয়া, পুদিনা এবং লবঙ্গ ফুটিয়ে বানিয়ে নিন রুম ফ্রেশনার। একটি স্প্রে করার বোতলে ভরে ছড়িয়ে দিন ঘরে। ঘরে থাকবে সুগন্ধ। পোকামাকড়ও থাকবে দূরে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION