রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ভারুয়াখালীতে দুই বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

খুন, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আদর্শ গ্রাম এলাকায় দুই ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই শওকত ওসমান (২৩) নিহত হয়েছেন। নিহত শওকত ওসমান আদর্শ গ্রামের মৃত হামিদ হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯ টার দিকে ভারুয়াখালী এবং রশিদনগর লাগোয়া রেলপথ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শওকত ওসমানের মা রেহানা বেগম জানান, পৈতৃক ভিটায় ঠাঁই না হওয়ায় তিন ছেলের জন্য পাশে একটি ভিটা ক্রয় করেন রেহানা বেগম। এই ভিটার ভাগ বাটোয়ারা নিয়ে বিবাহিত দুই বড় ভাই কাউসার ওসমান ও সাইফুল ইসলামের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয় অবিবাহিত ছোট ভাই শওকত ওসমানের সাথে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে এই বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুই বড় ভাই মিলে বাড়ি থেকে দূরে রেল লাইনস্থ পাড়ার দোকানে অবস্থানকালে শওকত ওসমানকে নির্মমভাবে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন শওকতকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতা চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈবুর রহমান জানান, নিহতের শরীরে একাধিক ছুরির আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION