রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মহেশখালীর সন্তানেরা দেশ ও জাতির সম্পদে পরিণত হবে: হামিদ‍ুর রহমান আজাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মহেশখালীর শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার আলোচনা সভায় বক্তব্য রাখছেন ডক্টর হামিদুর রহমান আযাদ

প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী উপজেলা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব মহেশখালী (চুসাম)-এর আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ড. এএইচএম হামিদুর রহমান আজাদ। তিনি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং বলেন, “মহেশখালীর সন্তানেরা সমাজ ও রাষ্ট্রের জন্য সম্পদ হয়ে উঠবে—এই প্রত্যাশা করি। বিশ্ববিদ্যালয় জীবন যেন নৈতিকতা, সততা এবং আত্মনিয়ন্ত্রণের ভিতের ওপর দাঁড়িয়ে থাকে।”

তিনি আরও বলেন, “মহেশখালী-কুতুবদিয়ার ভূখণ্ড রক্ষায় আমাদের প্যারাবন রক্ষা করতে হবে। যারা এই প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
শিক্ষার্থীদের কর্মসংস্থানের আশ্বাস দিয়ে ড. আজাদ বলেন, “মহেশখালীর শিক্ষার্থীদের জন্য আমি নিজেকে উৎসর্গ করেছি। আমি চাই না এই অঞ্চলের কোনো শিক্ষিত তরুণ বেকার থাকুক। আমি সর্বোচ্চ সহযোগিতার জন্য প্রস্তুত আছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দীন খান এবং প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দীন।

ড. শামীম উদ্দীন খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষাজীবনকে সফল করতে হলে নিজেকে সময়মতো প্রস্তুত করতে হবে। বিশ্ববিদ্যালয় হলো আত্মগঠনের শ্রেষ্ঠ সময়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুসামের সভাপতি সিকান্দার বাদশা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খোরশেদুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে চুসামের বিভিন্ন ব্যাচের সিনিয়র এলামনাই ও অতিথিরা উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয় জীবন ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION