শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

জেলায় পাশের হারে বালক উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ এ বালিকা সেরা

ভয়েস প্রতিবেদক:

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটায় ফল ঘোষণা করা হয়।
২০২৫ সালের ফলাফলের কক্সবাজারের বিভিন্ন বিদ্যালয়ের আংশিক তথ্য আমাদের হাতে এসেছে।

এতে দেখা গেছে জিপি-৫ এর দিক থেকে কক্সবাজারে এগিয়ে আছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ছিলো ২৬৭ জন। কৃতকার্য হয়েছে ২৫৯ জন। এখানে পাসের হার ৯৭%। জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন।

পাশের হারের দিক থেকে জেলায় এগিয়ে আছে বালকদের কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ছিলো ২৪০ জন। কৃতকার্য হয়েছে ২৩৪ জন। পাসের হার ৯৭.৫%। আর জিপিএ-৫ পেয়েছে ১২৫ জন।

এছাড়াও ভালো ফল করেছে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি। মোট পরীক্ষার্থী ৪৩৩ জন। কৃতকার্য হয়েছে ৩৯২ জন। এখানে পাসের হার ৯০.৫৩%। জিপিএ-৫ পেয়েছে ৬৮ জন।

কক্সবাজার মডেল হাই স্কুল থেকে মোট পরীক্ষার্থী ছিলো ২৫২। কৃতকার্য হয়েছে ২২০। পাসের হার ৮৭.৩%। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন।

চকরিয়া কোরক বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থী ছিলো ৩৭৬ জন। কৃতকার্য হয়েছে ৩৩৭ জন। পাসের হার ৮৯ ৬৩%। জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION