শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

পেকুয়ায় অবৈধ নির্মিত পাকা স্থাপনা উচ্ছেদ করল বনবিভাগ

ভয়েস প্রতিবেদক:

পেকুয়ায় এক একর জায়গা দখল করে নির্মিত পাকা স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ। রবিবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ডালার মুখ এলাকায় বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামানের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম সহযোগী হিসেবে এ অভিযান পরিচালনা করেন।

উপজেলার টৈটং সৌনাইছড়ি মৌজার সংরক্ষিত বনের (আর এস দাগ নং-৩১১, বিএস দাগ নং-৭০০১) বারবাকিয়া বিটের অধীনে এক একর জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করে সৌদি প্রবাসী হেলাল উদ্দিন।

বিষয়টি বনবিভাগ জানতে পারলে ফরেস্ট আইনে একটি মামলা দায়ের করেন হেলাল উদ্দিনের বিরুদ্ধে। পরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আনোয়ারুল কবিরের আদালত বিষয়টি আমলে নিয়ে পাঁচ কার্যদিবসের মধ্যে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করার আদেশ দেন। আজ রবিবার বনবিভাগ এবং যৌথ বাহিনীর উদ্যোগে পরিচালিত অভিযানে এসব অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, বারবাকিয়া বিটের অধীনে এক একর জায়গা দখল করে পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION