রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সব ধরণের অপরাধ দমনে কক্সবাজারে প্রশাসনের জিরো টলারেন্স ঘোষণা

ভয়েস প্রতিবেদক:

অবৈধ অস্ত্র উদ্ধার, মব জাস্টিস ও চাঁদাবাজিসহ যেকোন ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক।

রোববার সকালে জেলা আইনশৃংখলা কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি রয়েছে।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ে শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কমিটির সদস্যদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। সভাপতির বক্তব্যের শুরুতে জেলা প্রশাসক, জুলাই গণঅভ্যূত্থানে কক্সবাজারসহ সারাদেশের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহত বীর যোদ্ধাদের সুস্থতা কামনা করেন। এ ছাড়া জুলাই বীর যোদ্ধাদের প্রতি সম্মান জানান তিনি।

গত মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দু:খ প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, নিখোঁজ শিক্ষার্থীর উদ্ধার অভিযানে বিমানবাহিনীসহ সংশ্লিস্ট সকল দপ্তর কাজ করছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো শাহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো: সাইফউদ্দীন শাহীন, সিভিল সার্জন ডা মোহাম্মদুল হক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব সানজিদা বেগম, জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, জেলা জামায়াতে আমীর নূর আহমেদ আনোয়ারী এবং শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, ছাত্র প্রতিনিধি সাহেদুল ওয়াহিদ সাহেদসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, মাদক পাচার প্রতিরাধ ও নিয়ন্ত্রণ, একবার ব্যবহৃত পলিথিন নিষিদ্ধ ও পণ্যের পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতকরণ, সৈকতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও বিপদজনক স্থান চিহ্নিতকরণ, ভূমি সংক্রান্ত নির্ধারিত অতিরিক্ত কর আদায়, যানজট ও জলাবদ্ধতা নিরসন, যাত্রীবাহী পরিবহন সংশ্লিস্টদের হয়রানি রোধে করণীয়সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION