শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

আংশিক পরিবর্তন চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত ও প্রবাল এক্সপ্রেসের সময়সূচি

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরীক্ষামূলকভাবে নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে। এই নতুন সময়সূচি আগামী ১০ আগস্ট থেকে কার্যকর হবে।

রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে সৈকত এক্সপ্রেস (৮২১ নম্বর) ট্রেনটি প্রতিদিন সকাল ৬টা ১৫ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যায়। তবে পরীক্ষামূলক সময়সূচি অনুযায়ী, এটি ভোর ৫টা ৫০ মিনিটে স্টেশন ত্যাগ করবে।

অন্যদিকে, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস (৮২২ নম্বর) ট্রেনটি এখন সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে যায়। নতুন সূচি অনুযায়ী, এটি সকাল ১০টায় ছাড়বে।

এই সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত গত মঙ্গলবার নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের উপপ্রধান পরিচালন কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরান।

রেলওয়ের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর স্বাক্ষর করা একটি চিঠিতে উল্লেখ করা হয়—যাত্রীদের চাহিদা ও সময়ানুবর্তিতা রক্ষার স্বার্থে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস এবং চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে।

বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার রুটে দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করছে। এছাড়া ঢাকা-কক্সবাজার রুটেও চলাচল করছে আরও দুটি আন্তঃনগর ট্রেন—কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস।

উল্লেখ্য, ২০২৩ সালের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কক্সবাজার রেললাইনে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। প্রথমে চালু হয় ঢাকা থেকে বিরতিহীন কক্সবাজার এক্সপ্রেস। এরপর জানুয়ারিতে যোগ হয় পর্যটক এক্সপ্রেস।

চট্টগ্রাম থেকে ট্রেন চালু না হওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরপর গত বছরের ৮ এপ্রিল একটি বিশেষ ট্রেন চালু করা হলেও কোচ ও ইঞ্জিন সংকটের অজুহাতে ৩০ মে তা বন্ধ করে দেওয়া হয়। স্থানীয়দের দাবির মুখে গত ১২ জুন আবার চালু হয় ট্রেনটি। নিয়মিত চলাচল শুরু হয় চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে।

সৈকত এক্সপ্রেস ট্রেনটি ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজরা ও রামু স্টেশনে থামবে।

প্রবাল এক্সপ্রেস থামবে ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION