বুধবার, ২৭ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

পেকুয়ায় মোটরসাইকেল, ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৭০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের হরিণাফাড়ী এলাকার “নুইন্যামুইন্যা ব্রিজ” এলাকায় টহল পুলিশের তল্লাশি চৌকিতে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পেকুয়া সদর ইউনিয়নের ছিরাদিয়া এলাকার ফরিদ আহমদের ছেলে মো. রুবেল (২৮) এবং চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকার আক্তার হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৫)।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা জানান, “গোপন সংবাদের ভিত্তিতে হরিণাফাড়ী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যা তারা পাচারের উদ্দেশ্যে বহন করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।”

তিনি আরও বলেন, “গ্রেপ্তার হওয়া দুইজনই পেশাদার মাদক কারবারি এবং তারা স্থানীয়ভাবে ইয়াবা সরবরাহ ও পরিবহনের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তাদের বিরুদ্ধে পেকুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে তাদেরকে চকরিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।”
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION