রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রামুতে মাদকাসক্ত চাচার দায়ের কোপে প্রাণ গেলো ৪ বছরের শিশুর

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের রামুর ঈদগড়ে মাদকাসক্ত চাচার হাতে চার বছর বয়সী ভাতিজি খুন হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে ঈদগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড উত্তর শরীফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর রাইসা মনি রাহী (৪) ঈদগড়ের ৫ নম্বর ওয়ার্ড উত্তর শরীফপাড়ার নুরুল আজিমের মেয়ে। ঘাতক নুরুল হাকিম (২৫) শিশুটির আপন চাচা।

নিহতের পরিবার জানায়, নুরুল হাকিম দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াতো। বুধবার বিকেলেও মাদক সেবনের টাকা দাবি করে। টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে উঠোনে খেলারত ভাতিজি রাহীকে দা দিয়ে কোপ দেয়। এসময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ ফরিদ জানান, অভিযুক্ত চাচাকে গ্রেফতার করা হয়েছে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION