রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

টেকনাফে বসতঘর থেকে ৫ কোটি টাকার ইয়াবা নিয়ে রোহিঙ্গা নারীসহ গ্রেপ্তার ৩

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা নিয়ে রোহিঙ্গা নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ছোট হাবিব পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের বাসিন্দা মো. হাছানের স্ত্রী ইসমত আরা (২৪), হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকার মো. হাসানের ছেলে মো. আবদুর রহিম (৩০), টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিব পাড়ার মো. একরামের স্ত্রী শামীনারা বেগম (৩৬)। উদ্ধার ইয়াবার মুল্য প্রায় ৫ কোটি টাকা।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আ.ম. ফারুক জানান, টেকনাফের ছোট হাবিব পাড়া এলাকা থেকে কিছু মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা অন্যত্র সরিয়ে নিচ্ছে; এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালায়। অভিযান চলাকালে টিনশেডের একটি বসতঘরের ভিতর থেকে রোহিঙ্গা নারীসহ তিন মাদক কারবারিকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তবে এসময় মো. হাসান (২৪) নামে একজন দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION