রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

নৌবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও গুলিসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

নৌবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানায়, মৌলভীপাড়ার কুখ্যাত সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়িতে তল্লাশি চালায় নৌবাহিনীর সদস্যরা। এ সময় বাড়ির আঙিনায় মাটির নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— একটি ৭.৬২ মিমি বিদেশি পিস্তল, একটি তাজা পিস্তল গুলি, একটি দেশীয় শটগান, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ এবং নয়টি দেশীয় অস্ত্র।

অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে নৌবাহিনী।

দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় নৌবাহিনী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION