মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

ইরানের প্রস্তাব মেনে নেয়া ছাড়া যুক্তরাষ্ট্রের বিকল্প নেই: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নিরসনে তেহরান যে ১৪ দফা প্রস্তাব দিয়েছে তা মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে আর কোনো বিকল্প নেই।

গালিবাফ বলেন, ‘অন্য যেকোনো পন্থা সম্পূর্ণ নিষ্ফল হবে; একের পর এক ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। তারা যত গড়িমসি করবে, আমেরিকান করদাতাদের এর জন্য তত বেশি মূল্য দিতে হবে।’

গালিবফের সর্বশেষ বার্তা তেহরানের কৌশলকেই তুলে ধরে: দৃঢ়সংকল্প প্রদর্শন করা, ওয়াশিংটনের অর্থনৈতিক স্বার্থের প্রতি আবেদন জানানো এবং প্রতিরোধকে জাতীয় অধিকার রক্ষা হিসেবে উপস্থাপন করা।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের পর সৃষ্ট তীব্র উত্তেজনার মধ্যে এই বিবৃতিটি এসেছে।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাব পাকিস্তানের মধ্যস্থতায় পাঠিয়েছে ইরান। তবে ইরানের দেয়া এ জবাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি মাত্রই ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি পড়লাম। এটি আমার পছন্দ হয়নি— একেবারেই অগ্রহণযোগ্য।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION