বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা

বিবিসি বাংলা:
বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় দুই বছর পর আবার টুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত।ঢাকায় ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ সাংবাদিকদের এই তথ্য জানান। আগামী ২৮শে জুন থেকে ভিসার আবেদন করা যাবে বলেও জানান তিনি।

২০২৪ সালের পাঁচই অগাস্টের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও এবং ভিসা কেন্দ্রের সামনে বিভিন্ন ব্যানারে একাধিকবার বিক্ষোভ করতে দেখা গেছে। এরপর কয়েকদিন ভারত সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে।

পরে ভিসা সেন্টারগুলো চালু হলেও মূলত ওই সময় থেকেই ভারত জানিয়ে দেয় যে মেডিকেল ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা তারা আপাতত ইস্যু করবে না।

এর প্রায় দুই বছর পর ভারত টুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে।

হাইকমিশনার জানান, বাংলাদেশে পাঁচটি ভিসা সেন্টারেই ভিসার আবেদন করা যাবে। ঢাকা ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় এই আবেদন করা যাবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION