রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইনানী সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে ইনানী  সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে নিখোঁজ হওয়া সায়েম (২২) নামের  পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (২৮জুন) সকাল ১০টার দিকে কক্সবাজারের রামু উপজেলার পেঁচারদ্বীপ রেজুখাল ব্রীজের পাশ থেকে এ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া পর্যটক মোহাম্মদ সায়েম (২২)। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার মো. ইকবালের ছেলে।

গতকাল শনিবার ইনানী সী পার্ল হোটেলের দক্ষিন পাশের সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হন মোহাম্মদ সায়েম। এরপর থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।  ধারনা করা হচ্ছে নিখোঁজ পর্যটক মোহাম্মদ সায়েম পানির স্রোতে ভেসে রেজু খাল ব্রীজের পেঁচারদ্বীপ এলাকায় উপকৃলে আটকা পড়ে।  খবর পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ, বিচকর্মীর সদস্যরা।

ইনানী সৈকতে দায়িত্বরত বিচকর্মী নাজিম উদ্দিন জানান, সকালে রামুর পেঁচারদ্বীপ এলাকায় রেজুখালের পাশে একটি মরদেহ আটকে থাকার খবর পেয়ে স্থানীয় বিচকর্মী, পুলিশ, কোস্টগার্ডের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। পরে আত্মীয়-স্বজনরা মরদেহটি মোহাম্মদ সায়েমের বলে শনাক্ত করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION