রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ

পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত

বার্তা পরিবেশক
▫️অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি,
▫️কার্যালয়ের নামফলক পরিবর্তন
▫️অবৈধভাবে কমিটির রেজুলেশন সৃজনের অভিযোগ

মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার পুটিবিলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ কুতুব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম স্বাক্ষরিত ৫ আগস্ট ২০২৬ তারিখের এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে উপাধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের মধ্যে গ্রুপিং সৃষ্টি, স্থানীয় কিছু সন্ত্রাসীকে সম্পৃক্ত করে মাদ্রাসায় অস্বাভাবিক পরিবেশ তৈরি, অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি প্রদান এবং নানা ধরনের হুমকির মাধ্যমে মাদ্রাসার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের চেষ্টা করার কথা উল্লেখ করা হয়েছে।

এছাড়া অধ্যক্ষের কার্যালয়ের নামফলক পরিবর্তন, সন্ত্রাসীদের সহায়তায় অধ্যক্ষকে মাদ্রাসায় যেতে বাধা দেওয়া এবং নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিচয় দিয়ে গোপন যোগাযোগের মাধ্যমে নিরীক্ষা অধিদপ্তরের সাহায্যে বিভিন্ন অভিযোগ উত্থাপন ও মীমাংসিত বিষয়ে নতুন করে অডিট ও তদন্তের ব্যবস্থা করার বিষয়টিও অফিস আদেশে তুলে ধরা হয়েছে।

একই আদেশে আরও বলা হয়, গভর্নিং বডির সদস্য না হয়েও কমিটির সদস্য হিসেবে পরিচয় দিয়ে কমিটির রেজুলেশন সৃজন এবং স্থানীয় সংসদ সদস্যের কয়েকজন নিকটাত্মীয়কে ভুল বুঝিয়ে মাদ্রাসার চলমান কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি করাসহ বিভিন্ন কর্মকাণ্ডের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

অফিস আদেশ অনুযায়ী, এসব বিষয় প্রাথমিকভাবে সত্য মর্মে বিবেচিত হওয়ায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত চাকরির শর্তাবলি সংক্রান্ত প্রবিধান-২০২৩ (সংশোধিত-২০২৫)-এর ১৫(ক) ধারা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মোহাম্মদ কুতুব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

৫ আগস্ট ২০২৬ তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে। সাময়িক বরখাস্তকালীন সময়ে বিধি মোতাবেক তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

ভয়েস / জেইউ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION