বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল

ভয়েস নিউজ ডেস্ক:
বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৩তম রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ায় সংবিধান অনুযায়ী তিনি দল থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে দলীয় চেয়ারম্যান তারেক রহমান বরাবর পদত্যাগ পত্র জমা দেন তিনি।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান ইতিমধ্যে দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রিজভী আরও জানান, দলের পক্ষ থেকে দুপুরের পর নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION