মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

ভয়েস প্রতিবেদক:

উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নে অভিযান চালিয়ে অপহৃত মোঃ জসিম(১৫) নামের এক কিশোরকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে জামাল হোসেন(৩১) নামের এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

ভিকটিমের পরিবারের অভিযোগে জানা যায়, মোঃ জসিম(১৫) গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২০:০০ ঘটিকার বাসা থেকে বের হয়ে দক্ষিণ লেঙ্গুর বিল এলাকায় নিখোঁজ হয়। গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অজ্ঞাতনামা মোবাইল নম্বর হতে ভিকটিমের পিতা সৈয়দ আহম্মদের ব্যবহৃত মোবাইলের ইমোতে ফোন দিয়ে ছেলের মুক্তিপণ হিসেবে ৩ লক্ষ টাকা দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে অপহরণকারীরা ভিকটিমকে মেরে ফেলার হুমকি প্রদান করে। এই প্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে টেকনাফ থানায় একটি নিখোঁজ জিডি করা হয়।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভোর আনুমানিক ০৪:১০ ঘটিকায় এসআরবি-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজংপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম মোঃ জসিমকে অক্ষত অবস্থায় উদ্ধার পূর্বক অপহরণকারী চক্রের সদস্য অভিযুক্ত জামাল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

অভিযানে গ্রেফতারকৃত আসামি জামাল হোসেন টেকনাফ থানার হাতিয়ার ঘোনা এলাকার বশির আহমদের ছেলে। অভিযানকালে আসামির কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION