শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

অক্টোবরের শুরুতে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু

ভয়েস নিউজ ডেস্ক:

দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে করোনা মহামারির মধ্যে একাদশ শ্রেণির ভর্তি শেষ করে আগামী মাসের ( অক্টোবর) শুরু থেকে অনলাইনে ক্লাস শুরু হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। রোববার (১৩ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য জানান।

তিনি বলেন, অক্টোবর মাসের শুরু থেকে একাদশ শ্রেণির ক্লাস অনলাইনে চলবে। আর শিক্ষা-প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পর স্বাভাবিক হবে ক্লাস।অনলাইনে আবেদনের পর একাদশ শ্রেণিতে ভর্তি শেষে রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে কলেজগুলোতে ভর্তিচ্ছুরা ভর্তি হচ্ছেন। ভর্তির সময় বাড়িয়ে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কলেজে ভর্তি হওয়া যাবে।

করোনা মহামারির মধ্যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ কোন সনদপত্র জমা না নিয়েই শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি করাতে শিক্ষা-প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে সরকার।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী একাদশে ভর্তি হতে আবেদন করেছেন।

বোর্ড কর্মকর্তারা বলছেন, যারা কলেজে ভর্তি হতে আবেদন করেননি তাদের মধ্য থেকে কেউ কেউ কারিগরি শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তি হবেন, কেউ দেশের বাইরে পড়তে যাবেন, অন্যরা ঝরে পড়বেন।

গত ৯ অগাস্ট থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। অন্য বছর ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হলেও এবার করোনা ভাইরাস মহামারির মধ্যে এই শ্রেণিতে বিলম্বে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION