শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা ইনানী সৈকতে নিজ উদ্যোগে সড়ক নির্মাণ: পর্যটক ও যানবাহন চলাচলে স্বস্তি  আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি টেকনাফে ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

বিনোদন জগৎ ছেড়ে ইসলামের পথে অভিনেত্রী সানাই

ধর্ম ডেস্ক:

বেশ কয়েক বছর মডেলিং ও সিনেমায় অভিনয় করেছেন সমালোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা। তবে ক্যারিয়ারে উন্নতি করতে পারেননি। বরংচ সামাজিক মাধ্যমে নিজের আপত্তিকর ছবি-ভিডিও প্রকাশ করে মুখোমুখি হয়েছেন সমালোচনার। এবার সেই সানাই ঘোষণা দিলেন শোবিজ ছাড়ার। একই সঙ্গে ইসলামের পথে নিজের বাকি জীবন অতিবাহিত করারও কথা এক ভিডিওবার্তায় জানিয়েছেন তিনি।

যেখানে তাকে হিজাব পরে উপস্থিত হতে দেখা গেছে। সানাই বলেন, ইসলামের ছায়া তলে থেকে শান্তি খুঁজে পেতে চাই। নিজের ভুল বুঝতে পেয়েছি এবং অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি।

এ জগতে আর ফিরছি না। পুরোপুরি ইসলামের নিয়ম পালন করতে চাই। ইচ্ছে আছে খুব শিগগিরই হজে যাওয়ার, বাকিটা মহান আল্লাহর ইচ্ছে।
একই সঙ্গে ইসলামের পথে যাতে তিনি চলতে পারেন, সেজন্য সবার কাছে দোয়াও চেয়েছেন। কারো কাছে তার ছবি থাকলে সেগুলো সরিয়ে ফেলারও অনুরোধ এই অভিনেত্রীর। সুত্র: মানবজমিন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION