বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মধুর বিড়ম্বনায় মেসির ভবিষ্যত?

খেলাধুলা ডেস্ক:

নিজেদের ইতিহাসের শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসিকে ফেরাতে চায় বার্সেলোনা। আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহী প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বিশ্বকাপজয়ী তারকাকে ভেড়াতে দফায় দফায় মোটা অঙ্কের অর্থ প্রস্তাব করছে সৌদি প্রো লীগের দল আল হিলাল এফসি। সাতটি ব্যালন ডি’অরের মালিককে ভেড়ানোর প্রচেষ্টায় রয়েছে এমএলএস ক্লাব ইন্টার মায়ামিও। পরিস্থিতি এমন যে, লোভনীয় সব প্রস্তাবে খোদ আর্জেন্টিনা অধিনায়কও নিজের ভবিষ্যত ঠিকানা নির্বাচনে পড়ে গেছেন মধুর বিড়ম্বনায়।

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। ফরাসি লিগ ওয়ানে নিজের প্রথম মৌসুমটা চেনা ছন্দে কাটাতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার। তখন অনেকেই ৩৫ বছর বয়সী মেসির ক্যারিয়ারের ইতি টেনে দিচ্ছিলেন। তবে বিশ্বকাপের পর বদলে যায় দৃশ্যপট। কাতারে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে বিশ্বকাপের সেরা ফুটবলার নির্বাচিত হন মেসি। সদ্য শেষ হওয়া লিগ ওয়ানে পিএসজিকে শিরোপা জেতাতে মুখ্য ভূমিকা পালন করেন তিনি।

তবে চ্যাম্পিয়নস লীগে ব্যর্থ হওয়ায় সাম্প্রতিক সময়ে পিএসজি সমর্থকদের দুয়ো শুনতে হয় মেসিকে। এরইমধ্যে ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরব সফর করে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হন তিনি। ঘটনার জেরে মেসিকে প্যারিস ছাড়া করতে আন্দোলনেও নামে পিএসজি সমর্থকরা। তার ওপর বেতন কমিয়ে মেসিকে চুক্তি নবায়নের প্রস্তাব দেয় পিএসজি। সার্বিক দিক বিবেচনায়, মেসির নতুন ক্লাবে যোগ দেয়ার সম্ভাবনা বেড়ে যায়।

লিওনেল মেসির সম্ভাব্য নতুন ঠিকানার তালিকায় বার্সেলোনা, আল হিলাল এফসি, ইন্টার মায়ামির সঙ্গে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্জেন্টাইন ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ। যদিও মেসির আর্জেন্টিনায় ফেরার সম্ভাবনাটা খুবই কম।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION