বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত

ঐশ্বরিয়া রাইয়ের নতুন ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক:
বলিউডে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে। সম্প্রতি মেয়ে আরাধ্যা বচ্চনের জন্মদিনে ঐশ্বরিয়া রাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি পোস্ট করলেও দেখা যায় নি অভিষেক বচ্চনকে। তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে চলছে নানা জল্পনা। এরই মধ্যে একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখার পরে আবারও বিবাহ বিচ্ছেদ নিয়ে ভক্তদের মধ্যে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। কেন হঠাৎ নামের পাশ থেকে বচ্চন পদবী সরালেন ঐশ্বরিয়া?

দুবাইয়ে আয়োজিত গ্লোবাল উইমেন ফোরামে অংশ নিতে গিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু এই অনুষ্ঠানের একটি ভিডিও নিয়ে চলছে তুমুল আলোচনা। ঐশ্বরিয়া রাইয়ের নামের সাথে ‘বচ্চন’পদবী দেখা যায় নি যা অনেকের কাছেই বিস্ময়কর লেগেছে। সকলের মনেই প্রশ্ন কেন এমনটা হলো? এটা কি নিছকই কাকতালীয়, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ?

এই অনুষ্ঠানে অভিনেত্রীর নাম পর্দায় শুধুমাত্র ঐশ্বরিয়া রাই হিসাবে দেখানো হয়েছে। তার নামের সঙ্গে সাধারণত ‘বচ্চন’ উপাধি থাকে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা নানা মন্তব্য করছেন। একজন লিখেছেন ‘অবশেষে তার নাম থেকে ‘বি’ শব্দটি বাদ গিয়েছে। আরেকজন লিখেছেন অবশেষে তিনি মুক্তি পেলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION