বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

যে বাবা কিনতে চেয়েছিলেন শামীম আরা নীপাকে

বিনোদন ডেস্ক:
‘এমন গুণী মেয়ে কোন বাজারে কিনতে পাওয়া যায়, আমি কিনতে চাই’, শামীম আরা নীপার মায়ের হাত ধরে কথাটি বলেছিলেন এক বাবা। সারাটা জীবন সেই প্রশংসাসূচক কথাটি মাথায় তুলে রেখেছেন খ্যাতিমান এই নৃত্যশিল্পী। সেই বাবার নাম ফাদার মারিনো রিগন।

আশির দশকে বাংলাদেশ থেকে ৪০ জনের একটি সাংস্কৃতিক দল গিয়েছিল ইতালিতে। সেই দলে ছিলেন নৃত্যশিল্পী শামীম আরা নীপা। ওই সাংস্কৃতিক সফরের আয়োজন করেছিলেন মুক্তিযোদ্ধা, সাহিত্যিক-অনুবাদক ফাদার মারিনো রিগন। পরে বেশ কয়েকবার ফাদারের অতিথি হয়ে সাংস্কৃতিক প্রযোজনা নিয়ে দেশটিতে গিয়েছিলেন নীপা। সেসব স্মৃতি সম্প্রতি ফিরে এসেছে শিল্পীর বয়ানে।

আজ (৫ ফেব্রুয়ারি) বুধবার ফাদার মারিনো রিগনের শততম জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আইতে রয়েছে স্মৃতিচারণমূলক আয়োজন ‘স্মরণীয় বরণীয় ফাদার রিগন’। এ আয়োজনে স্মৃতিচারণ করবেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও পুঁথিশিল্পী কাব্য কামরুল। এ অনুষ্ঠানে দেখানো হবে ফাদার রিগনকে নিয়ে একটি ছোট্ট তথ্যচিত্র। পুঁথিশিল্পীর কণ্ঠে শোনা যাবে পুঁথি।

একজন ধর্মযাজক হিসেবে কর্মজীবন শুরু করলেও সাহিত্যচর্চা, সমাজসংস্কার, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, চিকিৎসাসেবা ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রেখে মারিনো রিগন আমাদের ঋণী করে গেছেন। শিক্ষা-সাহিত্যে-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ২০০৯ সালে তাকে বাংলাদেশের সন্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়। ২০১২ সালে তিনি পান মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা।

২০১৭ সালের ২০ অক্টোবর ইতালিতে মারা যান বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করা এই মানুষটি। মৃত্যুর এক বছর পর ২০১৮ সালের ২১ অক্টোবর তার মরদেহ ইতালি থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে তাকে সমাহিত করা হয় মোংলার শেলাবুনিয়া গ্রামে।

‘স্মরণীয় বরণীয় ফাদার রিগন’ অনুষ্ঠানটি চ্যানেল আইতে দেখা যাবে আজ (৫ ফেব্রুয়ারি) বেলা ১টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজু আলীম, গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন রাসেল মাহমুদ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION