মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মালয়েশিয়ায় পাচারকালে ৭ নারী-শিশু উদ্ধার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে কয়েকজন নারী ও শিশুকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল সেখানে অভিযান চালায়।

সাব্বির আলম সুজন আরো জানান, ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ছয় নারী ও এক শিশুকে উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, উদ্ধার করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, সংঘবদ্ধ পাচারকারী চক্র অল্প খরচে বিদেশ যাওয়া, উন্নত জীবন ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল।

উদ্ধার করা নারী-শিশুদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION