বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিশ্ব শান্তির জন্য বড় দিন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিকে নিজের বড় জয় হিসেবে তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি একে ‘বিশ্ব শান্তির জন্য একটি বড় দিন’ হিসেবে অভিহিত করেন।

ট্রাম্প লিখেছেন, ‘ইরানও এটি (শান্তি) চায়, তাদের ওপর দিয়ে অনেক ধকল গেছে! একইভাবে বাকিদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য।’ তিনি আরও জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জট অবসানে যুক্তরাষ্ট্র সহায়তা করবে, তবে এ বিষয়ে বিস্তারিত কোনও ব্যাখ্যা দেননি তিনি।

চুক্তির অংশ হিসেবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে রাজি হয়েছে। তবে তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, এই পথে সব ধরনের জাহাজ চলাচল এখন থেকে তাদের সঙ্গেই সমন্বয় করতে হবে। যুদ্ধের আগের পরিস্থিতির তুলনায় এটি একটি বড় পরিবর্তন।

তা সত্ত্বেও ট্রাম্প ইতিবাচক ভবিষ্যৎ দেখছেন। তিনি লিখেছেন, ‘সামনে অনেক ইতিবাচক পদক্ষেপ দেখা যাবে! প্রচুর অর্থ উপার্জন হবে। ইরান এখন পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে পারে।’

একই পোস্টে ট্রাম্প প্রচ্ছন্ন হুমকির সুরে বলেন, ‘সবকিছু যেন ঠিকঠাকমতো চলে, তা নিশ্চিত করতে আমরা সব ধরনের রসদ নিয়ে আশপাশেই অবস্থান করব।’ তবে শেষ পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে এটি কাজ করবে।’

সবশেষে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প লিখেছেন, ‘বর্তমানে যুক্তরাষ্ট্র যা মনে করছে তা হলো, এটি মধ্যপ্রাচ্যের জন্য এক স্বর্ণযুগ হতে পারে!’

সূত্র: টাইমস অব ইসরায়েল

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION