মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

সৌদি আরবের বিরুদ্ধে ইউরোপীয় পার্লামেন্টে অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক:

ইউরোপীয় পার্লামেন্টে সৌদি আরবের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাব উঠেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সাংবাদিক জামাল খাশোগি হত্যা এবং যুদ্ধের মধ্য দিয়ে ইয়েমেনকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে রিয়াদের বিরুদ্ধে এই অবস্থান নিয়েছে পার্লামেন্ট। বৃহস্পতিবার ইইউভুক্ত সকল দেশকে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে।

২০১৮ সালের অক্টোবরে ওয়াশিংটন পোস্টের কলাম লেখক জামাল খাশোগি তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে ঢোকার পর নির্মমভাবে খুন হত্যায় অভিযুক্ত স্বয়ং যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এদিকে ২০১৫ সাল থেকে ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে তাদের যুদ্ধ-সংঘাতে ইয়েমেনের হাজার হাজার সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্বের সবচেয়ে মর্মান্তিক মানবিক সংকট তৈরি হয়েছে সেখানে।

খাশোগি হত্যার ঘটনায় জার্মানি, ফিনল্যান্ড এবং ডেনমার্ক আগেই সৌদি আরবের ওপর বিভিন্ন পর্যায়ের অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছিল। বৃহস্পতিবার ইইউ পার্লামেন্টের আইনপ্রণেতারা ইয়েমেন যুদ্ধে জড়িত সৌদি জোটের বাকী দেশগুলোর ওপরও অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। ইইউ পার্লামেন্টের আইনপ্রণেতারা জোটের সকল সদস্যদের প্রতি জার্মানি, ফিনল্যান্ড এবং ডেনমার্কের পথ অনুসরণ করার আহ্বান জানান।

বৃহস্পতিবার ইইউ পার্লামেন্টে অস্ত্র রফতানি প্রতিবেদন গ্রহীত হয়েছে। নথিতে দেখা যাচ্ছে, ইইউভূক্ত দেশগুলো সৌদি জোটে থাকা বিভিন্ন দেশের কাছে যে অস্ত্র বিক্রি করেছে তা ব্যবহার করা হয়েছে ইয়েমেন যুদ্ধে; যুদ্ধকবলিত সৌদি সীমান্ত লাগোয়া ওই দেশটির দুই কোটি ২০ লাখ মানুষের এখন মানবিক সহায়তা ও সুরক্ষা প্রয়োজন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION