মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

মাদকে জড়িয়েছে বলিউড তারকা দীপিকা

বিনোদন ডেস্ক:

মাদক কাণ্ডে জড়াল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নাম।প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মাদকের যোগ রয়েছে কিনা তা তদন্ত করছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এই ঘটনায় কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে সাপ। শুরুতে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নাম জড়ালেও এখন এর সঙ্গে যোগ হচ্ছে একাধিক বলিউড তারকার নাম।

এর আগে এই ঘটনায় সারা আলী খান ও রাকুল প্রীত সিংয়ের নাম শোনা গিয়েছিল। সোমবার (২১ সেপ্টেম্বর) মাদক কাণ্ডে যোগ হয়েছে দীপিকার নাম। অভিযোগ উঠেছে, ২০১৭ সালে এই অভিনেত্রী তার ম্যানেজার কারিশমা প্রকাশের সঙ্গে মাদক নিয়ে হোয়াটস অ্যাপে আলোচনা করেছেন। সম্প্রতি এই আলাপচারিতা ইন্টারনেটে ফাঁস হয়েছে। এতে ডি ও কে নামের দুই ব্যক্তির মধ্যে মাদক নিয়ে একাধিক কথা চালাচালি হতে দেখা যায়। পরবর্তীতে জানা যায়, ডি নামের ব্যক্তি দীপিকা। অন্যদিকে কে নামের ব্যক্তিটি কারিশমা।

টাইমস নাও-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে কারিশমা প্রকাশকে তলব করেছে এনসিবি। খুব শিগগির দীপিকাকেও ডাকা হবে।মাদক কাণ্ডে বর্তমানে জেল হেফাজতে আছেন রিয়া চক্রবর্তী। গত ৮ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে এনসিবি। বর্তমানে তাকে মুম্বাইয়ের বাইকুল্লা কারাগারে রাখা হয়েছে। তার ১৪ দিনের জেল হেফাজত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শেষ হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION