বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী কিশোরীর কাছে ক্ষমতা হস্তান্তর করলেন

এক দিনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দক্ষিণ ফিনল্যান্ডের বাসিন্দা আভা মার্তো। বিচার বিষয়ক চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাতের পর পার্লামেন্টের সামনে সংবাদমাধ্যমের মুখোমুখি

আন্তর্জাতিক ডেস্ক:

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিন ১৬ বছরের এক কিশোরীর হাতে ক্ষমতা হস্তান্তর করেছেন। অবশ্য তা এক দিনের জন্য ছিল। মূলত মেয়েদের অধিকার নিয়ে প্রচারণার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছিলেন তিনি।

বুধবার এক দিনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দক্ষিণ ফিনল্যান্ডের বাসিন্দা আভা মার্তো। বিচার বিষয়ক চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাতের পর পার্লামেন্টের সামনে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে হয়েছে তাকে।

ওই সময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে আভা বলেছেন, এটি ছিল ‘রোমাঞ্চকর দিন।’ তিনি এদিন ‘আইন প্রণয়ন সম্পর্কে কিছু নতুন জিনিস শিখেছেন।’

এক দিনের প্রধানমন্ত্রী আভা বিকেলে জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার বিষয়ে এমপি এবং উন্নয়ন ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, আইনপ্রণেতাদের কাছে তার বার্তা ছিল মেয়েরা ‘কতোটা গুরুত্বপূর্ণ এবং তারা প্রযুক্তির ক্ষেত্রে ছেলেদের মতোই যে সমান পারদর্শী সেটি আরও বেশি করে অনুধাবন করা প্রয়োজন।’

আভা বলেন, ‘আমি মনে করি আরও বেশি সৃষ্টিশীল এবং ভবিষ্যত নিয়ে ভাবনার বিষয়ে তরুণরা বয়স্কদের শিক্ষা দিতে পারে।’ সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION