বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সৌদি আরবে লকডাউন তুলে নেওয়া হচ্ছে

ভয়েস নিউজ ডেস্ক:

সৌদি আরবে ২১ জুনের মধ্যে লকডাউন উঠে যাচ্ছে। তবে সংক্ষিপ্ত নিষেধাজ্ঞা থাকবে পবিত্র শহর মক্কায়। শহরটিতে বিকেল ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এবং আরব নিউজ।

শহর ও সময় অনুসারে কারফিউ ভিন্নতর হলেও সাম্প্রতিক সময়ে ঈদ উৎসবেও দিনে ২৪ ঘণ্টার লকডাউন ছিল সৌদিতে।

এর আগে দেশটির অধিকাংশ স্থানে রমযানের সময় বিকেল ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত লকডাউন ছিল।

ভ্রমণে নিষেধাজ্ঞা, মসজিদে নামাজ আদায় এবং সরকারি ও বেসরকারি উভয় সেক্টরের কর্মক্ষেত্রে ৩১ মে’র মধ্যে লকডাউন ওঠে যাচ্ছে দেশটিতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION